ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র হামলা । প্রতীকী ছবি

ইয়েমেনে লড়াইরত সৌদি-নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরাঞ্চলে হাউছিদের চালানো একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ক্ষেপণাস্ত্রটি হাউছিরা নিক্ষেপ করেছিল।

তিনি আরো জানান, জোট তাদের গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে ইয়েমেনের রাজধানী সানার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সেই উৎক্ষেপণ কেন্দ্রটির গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং সেটি ধ্বংস করা হবে।

সূত্র : আল জাজিরা