ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। সংগৃহীত ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি বলেছেন, জাতীয় স্বার্থে ছাড় নয়, নিজের পথে চলবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। 

Advertisement

তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের প্রধান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বার্তা দেন তিনি।

আরাগচি বলেন, গত রোববার তেহরানে অবস্থানরত রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের প্রধান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান তুলে ধরেছি।

তিনি আরো বলেন, বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে কূটনৈতিক পরামর্শ ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে সংলাপ অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ইরানের অবস্থান ও দৃষ্টিভঙ্গি স্পষ্ট করা এবং বিদ্যমান বাস্তব পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরা সম্ভব হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার কূটনীতি, জাতীয় স্বার্থ ও কল্যাণের ওপর নির্ভর করে দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছে। এ পথে জাতীয় স্বার্থ নিশ্চিত করা এবং প্রিয় ইরানের অবস্থান ও নিরাপত্তা আরো শক্তিশালী করতে আমরা সব ধরনের কূটনৈতিক সক্ষমতা কাজে লাগাব।

সূত্র : পার্সটুডে