ক্ষেপণাস্ত্রগার, সাদা জেলা, ইয়েমেন, হাউছি, সৌদি জোট
হাউছি ক্ষেপণাস্ত্রগার। সংগৃহীত

ইয়েমেনের উত্তর-পশ্চিমের পার্বত্য জেলা সাদায় হামলা চালিয়ে  একটি বড় ক্ষেপণাস্ত্রগার উড়িয়ে দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এ সময়ে এই অস্ত্রাগারে অন্তত ২০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। পাশাপাশি রাজধানী সানায় থাকা হাউছিদের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রও গুঁড়িয়ে দেয়া হয়েছে।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু মঙ্গলবার (৬ অক্টোবর) জানায়, সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-তে দেয়া এক বিবৃতিতে সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এই বিমান হামলার তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার লোহিত সাগর তীরবর্তী হুদাইদাহ প্রদেশে হাউছিদের আস্তানায় বড় ধরনের সামরিক অভিযান চালায় জোট। আল-মালিকি জানান, ওই হামলায় বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকটি অস্ত্রাগার, বিস্ফোরকবাহী ড্রোন-নৌকা তৈরির কেন্দ্র ও নৌ-মাইনের মজুত একযোগে ধ্বংস করা হয়েছে। এর মাধ্যমে দক্ষিণ লোহিত সাগরের নৌপথে হাউছিদের একটি বড় ধরনের হামলার নীলনকশা বানচাল করে দেয়া সম্ভব হয়েছে বলে দাবি জোটের।

২০১৪ সালে হাউছি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশটির বেশ কিছু অঞ্চল দখল করে নিলে ইয়েমেনে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে সামরিক অভিযানে নামে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি হলেও পরে তা ভেঙে যায়, যার পর থেকে দেশটিতে আবারো সংঘাত ছড়িয়ে পড়েছে।