
ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার এবং মহাকাশ বাহিনীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি বলেছেন, ইরানের অস্ত্র তৈরির সক্ষমতা সামরিক প্রয়োজনের ভিত্তিতে গড়ে উঠেছে।
আল জাজিরা শনিবার (২ অক্টোবর) জানায়, ইরানের ফার্স নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে বালালি বলেন, দেশটির ‘ক্ষেপণাস্ত্র শিল্প এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে এখন আর অন্য কারো সহায়তার প্রয়োজন নেই।’
ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়টিকে ছবি আঁকা শেখার সাথে তুলনা করেন বালালি। তিনি বলেন, প্রয়োজনীয় সরঞ্জাম ও কৌশল আয়ত্তে চলে এলে একজন শিল্পী নিজের ইচ্ছামতো ‘যেকোনো ছবি আঁকতে পারেন’।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








