ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। সংগৃহীত ছবি

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, অন্যদের উপদেশ দেয়ার পরিবর্তে আমেরিকার উচিত নিজেদের অপরাধের জবাব দেয়া, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া এবং স্বচ্ছতা ও পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে তিনি এ কথা বলেন। 

কাজেম গারিবাবাদি বলেন, বিগত দশকগুলোতে মার্শাল দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্রের ৬৭টি পারমাণবিক পরীক্ষা এবং এর মানবিক ও পরিবেশগত পরিণতি পারমাণবিক শক্তিধর দেশগুলোর দায়বদ্ধতার অকাট্য প্রমাণ।

সূত্র : পার্সটুডে