ইরানের সীমান্ত এলাকা
ইরানের সীমান্ত এলাকা। সংগৃহীত ছবি

ইরানের সীমান্ত এলাকায় হামলায় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

Advertisement

আইআরআইবি জানায়, পাকিস্তান সীমান্তবর্তী রাস্ক শহরের কাছে একটি তল্লাশি চৌকিতে হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর কমপক্ষে এক সদস্য নিহত হয়েছেন।

সিস্তান-বালুচিস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক ডেপুটি গভর্নর জানিয়েছেন, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

আইআরআইবির প্রতিবেদন থেকে জানা গেছে, হামলা প্রতিহত করার সময় ওই কর্মকর্তার মৃত্যু হয়। হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি।

সূত্র : আল জাজিরা