
যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, পূর্ববর্তী দফায় সংলাপ চলাকালেই তিনবার ইরানে আক্রমণ হলেও তেহরান আলোচনার টেবিল থেকে কখনো পিছিয়ে আসেনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে আয়োজিত এক বৈঠকে পেজেশকিয়ান নিশ্চিত করেন যে, দেশের বাণিজ্য খাতের সংকট নিরসনে তাঁর সরকার সর্বোচ্চ জোর দিচ্ছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, 'আমরা কখনো আলোচনা থেকে মুখ ফিরিয়ে নিইনি, ভবিষ্যতেও নেব না, যদিও যুক্তরাষ্ট্র আলোচনার মাঝেই তিনবার আমাদের দেশে হামলা চালিয়েছে।'
তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রের শীর্ষস্থানীয় নীতিনির্ধারকদের মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে এবং সবাই বিরাজমান সংকট ও প্রশাসনিক ঘাটতি কাটিয়ে উঠতে একসঙ্গে কাজ করছেন।
সামুদ্রিক বাণিজ্যে আরোপিত 'নিষেধাজ্ঞা' ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে পেজেশকিয়ান জানান, বিকল্প হিসেবে স্থলপথে আমদানি-রফতানি বাড়াতে তৎপর তেহরান। এ লক্ষ্যে পাকিস্তান, ইরাক, তুর্কমেনিস্তান ও আজারবাইজানের সাথে স্থল যোগাযোগ কাজে লাগিয়ে আঞ্চলিক বাণিজ্যের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








