জাপান ও ইরানের পতাকা
জাপান ও ইরানের পতাকা। সংগৃহীত ছবি

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতসুর সাথে টেলিফোনে মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

Advertisement

এদিকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কূটনৈতিক সমাধানের লক্ষ্যে উভয় পক্ষই ‘ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে’।

তোশিমিতসু জোর দিয়ে বলেছেন, হরমুজ ও বাব আল-মানদেব প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ নৌ-চলাচল ব্যবস্থা পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনা করাও গুরুত্বপূর্ণ।

সূত্র : আল জাজিরা