গাজা উপত্যকা
গাজা উপত্যকা। সংগৃহীত ছবি

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবরে গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের হামলায় ৭৪ হাজার ৪০ ফিলিস্তিনি নিহত এবং আরো এক লাখ ৭৫ হাজার ১৬৮ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

Advertisement

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আটজন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক হাজার ৪৩৯ জন নিহত এবং আরো পাঁচ হাজার ৫২ জন আহত হয়েছেন।

সূত্র : আল জাজিরা