
ইয়েমেনজুড়ে তিনটি ফ্রন্টে হাউছি যোদ্ধা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ৪৬৮টি অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার (৩০ সেপ্টেম্বর) ইয়েমেনি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
তারা দাবি করেছে, এসব অভিযানে হাউছি গোষ্ঠীর শত শত সদস্য হতাহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সামরিক মুখপাত্র মেজর জেনারেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানান, মধ্য ইয়েমেনের পূর্বাঞ্চল ও আল-বাইদা ফ্রন্ট এবং দক্ষিণ-পশ্চিমের আল-ওয়াজিয়াহ এলাকার আল-মানসুরা ফ্রন্টে হাউছি যোদ্ধা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়।
তিনি বলেন, ‘এসব অভিযানের ফলে শত শত মিলিশিয়া সদস্য নিহত ও আহত হয়েছেন এবং তাদের সামরিক সরঞ্জাম ও যানবাহন ধ্বংস হয়ে গেছে।’
এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি সামরিক মুখপাত্র।
তিনি হাউছিদের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা বেসামরিক নাগরিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে।
আল-নাজিলি আরো বলেন, এই হামলাগুলো ‘আন্তর্জাতিক মানবিক আইন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার নীতির চরম লঙ্ঘন’।
তবে সেনাবাহিনীর এসব দাবির বিষয়ে হাউছিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








