
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহত ফিলিস্তিনি সাংবাদিক হলেন মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জার। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ২৬৩ সাংবাদিক নিহত হয়েছেন।
এদিকে, বুধবার গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা তাল আল-হাওয়ায় ইসরাইলি ড্রোন হামলায় একটি ভ্যানের ছয় যাত্রী নিহত হন।
অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা পরিচালনাকারী মানবিক সংস্থা ‘ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি’ জানিয়েছে, তাদের কর্মীরা আহত ১৩ জনকে আল-কুদস হাসপাতালে নিয়ে গেছেন।
এর আগে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ‘ওয়াফা’ জানায়, গাজা শহরের আল-শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় এক নারী নিহত হয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চালানো গণহত্যামূলক যুদ্ধে কমপক্ষে ৭৪ হাজার ৩২ জন নিহত এবং আরো এক লাখ ৭৫ হাজার ১৪২ জন আহত হয়েছেন।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








