
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে বলেছেন, ‘গাজার কসাইকে’ আতিথেয়তা দেয়ার পরিণতি ইতিবাচক হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে আমিরাতের উদ্দেশে এ সতর্কবার্তা দেন তিনি।
রেজাই লেখেন, ‘আপনাদের দেশে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আশ্রয় দিয়েও আপনারা নিরাপত্তা অর্জন করতে পারেননি। একইভাবে ‘গাজার কসাইকে’ আতিথেয়তা দেয়ারও কোনো ইতিবাচক পরিণতি হবে না।’
তিনি আরো বলেন, সাম্প্রতিক যুদ্ধ থেকে আমিরাতের শিক্ষা নেয়া উচিত।
যুদ্ধ শুরু করা থেকে বিরত থাকার পাশাপাশি ইরানের দ্বীপগুলো নিয়ে ‘ভিত্তিহীন দাবি’ উত্থাপন বন্ধ করার আহ্বান জানান তিনি।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, ‘সাম্প্রতিক যুদ্ধ থেকে শিক্ষা নিন, যুদ্ধ শুরু করা থেকে বিরত থাকুন এবং ইরানের দ্বীপগুলো নিয়ে ভিত্তিহীন দাবি উত্থাপন বন্ধ করুন।’
রেজাইর বক্তব্যটি এসেছে আমিরাতের সাথে ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক এবং যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক আবুধাবি সফরের প্রেক্ষাপটে।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








