ব্যানার,ইরানের সর্বোচ্চ নেতা, মোজতাবা খামেনি, সামরিক বাহিনী, ‘শত্রু বাহিনী, আরব সাগর,
ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির ছবিসহ ব্যানার। আল জাজিরা

আরব সাগর থেকেও ‘শত্রু বাহিনী’ শিগগিরই বিতাড়িত হবে : মোজতাবা  খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি বলেছেন, দেশটির সামরিক বাহিনী দক্ষিণ ইরানের উপকূলীয় পানিসীমা থেকে ‘শত্রু’ বাহিনীকে আরব সাগরের দিকে ঠেলে দিয়েছে। শিগগিরই আরব সাগর থেকেও তাদের উপস্থিতি দূর করা হবে বলে তিনি জানিয়েছেন।

আল জাজিরা সোমবার (২৮ সেপ্টেম্বর) জানায়, ইরান-ইরাক যুদ্ধের স্মরণ দিবস এবং ২০২৪ সালে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার বার্ষিকী উপলক্ষে দেয়া এক বার্তায় খামেনি এসব কথা বলেন।

মোজতাবা খামেনি বলেন, 'আমাদের বীর যোদ্ধা এবং হরমুজ প্রণালীর রক্ষকদের হাতে যন্ত্রণাদায়ক আঘাত পাওয়ার পর শত্রু আরব সাগরের ওপারে যাওয়ার সাহস করছে না।'

তিনি আরো বলেন, 'যখনই তারা তা করার ঝুঁকি নিয়েছে, তখনই নিজেদের ক্ষতি করেছে। আর খুব শিগগিরই এমন সময় আসছে, যখন আরব সাগর থেকেও তাদের উপস্থিতি পুরোপুরি দূর করা হবে।'