
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ এখনো শেষ হয়নি। বরং এই যুদ্ধ এখন ‘সংকটপূর্ণ ও চূড়ান্ত’ পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার আমির হাতামি।
আল জাজিরা রোববার (২৭ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে।
আমির হাতামি বলেন, ‘যুদ্ধ শেষ হয়নি। আমরা বিজয়ী হয়েছি। তবে এই বিজয় সুসংহত করতে হবে। আগ্রাসী শত্রু ইতোমধ্যে কঠোর আঘাতের শিকার হয়েছে। তারপরও তাকে প্রিয় ইরানি সেনাদের কাছ থেকে আরো কঠোর আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’








