ইরান-যুক্তরাষ্ট্র-হামলা-ভুল-ইসরাইল-মধ্যপ্রাচ্য-হুঁশিয়ারি
ইরানের দেয়াল চিত্র। সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘ভুল’ কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে দেশটির সব সামরিক ঘাঁটি ও স্বার্থে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহেরের বরাত দিয়ে আল জাজিরা শনিবার (২৬ সেপ্টেম্বর) এ খবর জানায়। মেহের বলেছে, এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের শীর্ষ সামরিক পরিচালনা কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।

ইরান হরমুজ প্রণালী সাত দিনের জন্য আবার খুলে দেয়ার যে পরিকল্পনা দিয়েছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। এর মধ্যেই ইরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এলো।

মেহের বলেছে, মধ্যপ্রাচ্য এখন ‘নিরাপত্তার দিক থেকে সবচেয়ে স্পর্শকাতর সময়গুলোর একটি’ পার করছে। যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি করছে। তবে একই সময়ে রাজনৈতিক যোগাযোগ ও মধ্যস্থতার প্রচেষ্টাও সক্রিয় রয়েছে।

তেহরানের বার্তা হিসেবে মেহের যা তুলে ধরেছে, তাতে বলা হয়েছে, ‘ইরান যুদ্ধ শুরু করবে না। কিন্তু শত্রু যদি যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে ইরান তার নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রস্তুত।’