সাইয়্যেদ মাজিদ ইবনুর রেজা
সাইয়্যেদ মাজিদ ইবনুর রেজা। সংগৃহীত ছবি

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনুর রেজা জানিয়েছেন, দেশটির প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, জাতিসঙ্ঘের মঞ্চ থেকে ইরানের বার্তা ছিল স্পষ্ট—ইরানের প্রতিরক্ষানীতি বদলে গেছে। নতুন প্রতিরক্ষা নীতির সাথে সামঞ্জস্য রেখে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

জেনারেল ইবনুর রেজা জানান, ইরানের হাতে এমন বিভিন্ন উদ্যোগ ও সক্ষমতা রয়েছে, যা দেশের প্রতিরোধক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি আরো বাড়াতে পারে।

পোস্টের শেষ দিকে তিনি বলেন, ইরানের জনগণের সাথে শক্তি ও হুমকির ভাষায় কথা বলা যাবে না।

সূত্র : পার্সটুডে