
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত হওয়া কোনো পক্ষের স্বার্থে নয় বলে মন্তব্য করেছে চীন। বেইজিং বলেছে, দুই পক্ষেরই শান্তির পথ বেছে নেয়া এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা করা জরুরি।
আল জাজিরা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জানায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বেইজিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল।
গুও জিয়াকুন বলেন, 'ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত হওয়া সংশ্লিষ্ট পক্ষগুলোর কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ রক্ষা করে না।'
তিনি বলেন, 'পক্ষগুলোর জন্য শান্তির পথ বেছে নেয়া, সংলাপ ও আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা করা এবং মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে যত দ্রুত সম্ভব শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'








