
ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের এক মুখপাত্র জানিয়েছেন, মধ্যরাত থেকে সংযুক্ত আরব আমিরাতে ইরানি এয়ারলাইনসগুলোর সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানিয়ান স্টুডেন্টস নিউজ অ্যাজেন্সি (ইসনা) এ তথ্য জানায়।
সংস্থাটি জানিয়েছে, তেহরান থেকে দুশানবেগামী একটি ফ্লাইটকে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হতে হয়। কারণ তুর্কমেনিস্তান ইরানি এয়ারলাইনসগুলোকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি।
মুখপাত্র জানান, তুর্কমেনিস্তান আকাশসীমা অতিক্রমের অনুমতি না দেয়ায় ফ্লাইটটি তার গন্তব্যে অবতরণ করতে পারেনি এবং শেষ পর্যন্ত তেহরানে ফিরে আসতে বাধ্য হয়।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি








