ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল-আবারো-যুদ্ধ-ভারত মহাসাগর-সাফাভি
ইরানি ক্ষেপণাস্ত্র ছোড়ার ফাইল ছবি। সংগৃহীত

যুক্তরাষ্ট্র বা ইসরাইল আবারো হামলা চালালে যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি এ হুঁশিয়ারি দিয়েছেন।

আল জাজিরা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জানায়, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে এ হুমকি দেন সাফাভি।

তিনি বলেন, ‘সংঘাত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাই আরো যুদ্ধ শুরু হলে যুদ্ধের ময়দান আরো বিস্তৃত হয়ে ভারত মহাসাগর এবং সম্ভবত এরও বাইরে ছড়িয়ে পড়তে পারে।’

যুক্তরাষ্ট্র ও ইসরাইল আবারো হামলা শুরু করলে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ইরানের সামরিক বাহিনী পরিকল্পনা তৈরি করে রেখেছে বলেও জানান তিনি।

একইসাথে ইয়েমেনের হুথিদের লোহিত সাগরের উপকূল নিয়ন্ত্রণে নেয়ার প্রশংসা করেন সাফাভি।

তিনি বলেন, ‘এখানে আমাকে স্পষ্ট করে বলতে হবে, আমেরিকানরা যদি নতুন করে যুদ্ধ শুরু করে, তাহলে তাদের চোখের সামনেই লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীকে কেন্দ্র করে নতুন একটি যুদ্ধফ্রন্ট খুলে যেতে পারে।’