
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরো পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গত তিন বছর ধরে চলা ইসরাইলি গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৯২৮ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ এই অঞ্চলের হাসপাতালগুলোতে পাঁচটি লাশ এবং আহত ৩৫ জনকে আনা হয়েছে।
গত বছরের ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরাইলি সেনাবাহিনী। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো হামলায় এখন পর্যন্ত এক হাজার ৪০৮ জন ফিলিস্তিনি নিহত এবং চার হাজার ৯১৬ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরাইলি গণহত্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৯২৮ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন এক লাখ ৭৫ হাজার ৩০ জন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








