জ্বালানি তেল-ইরান-যুদ্ধ-ব্রেন্ট-সরবরাহ-উত্তেজনা-জাতিসঙ্ঘ
প্রতীকী ছবি সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। এক লাফে ৩ শতাংশ বেড়েছে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম। প্রতি ব্যারেল অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম দাঁড়িয়েছে ১০৬ দশমিক ২৪ ডলারে।

আল জাজিরা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জানায়, তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা অবসানের বিষয়ে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে বিশ্বনেতাদের বক্তব্যে তেমন কোনো অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি। এর এক দিন পরেই তেলের বাজারে এই বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা গেল।

বিশ্বনেতাদের বক্তব্যে অস্থিরতা কমার স্পষ্ট কোনো পথ না থাকায় ইরান যুদ্ধ ঘিরে তেল সরবরাহের ভবিষ্যৎ নিয়ে বাজারে উদ্বেগ আরো বেড়েছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে ব্রেন্টের দামে।