
ইয়েমেনের আল-জাওফ প্রদেশে বিমান হামলায় চার বেসামরিক নাগরিক নিহত ও তিনজন আহত হয়েছেন। হাউছি-নিয়ন্ত্রিত ইয়েমেন নিউজ অ্যাজেন্সি (সাবা) এ তথ্য জানিয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) প্রদেশটির খাব ওয়া আশ-শাফ জেলায় টেলিযোগাযোগ টাওয়ারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
স্থানীয় একটি সূত্র সাবাকে জানিয়েছে, হতাহতরা সবাই শ্রমিক।
প্রতিবেদনে এই হামলার জন্য সৌদি আরবকে দায়ী করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি







