ইরান-ইসরাইল-ক্ষেপণাস্ত্র-হরমুজ-প্রস্তুত-যুদ্ধ
ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে সংগৃহীত

ইরানের বিশ্বাস, সব পরিস্থিতিই আভাস দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল একটি পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ফলে তেহরানের সামনে ‘শক্তির ভাষা’ ব্যবহার করা ছাড়া আর কোনো পথই খোলা নেই। আল জাজিরাকে এ কথা বলেছেন শিক্ষাবিদ মোস্তফা খোশচেশম।

তিনি বলেন, আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে অপরিশোধিত তেলের দাম বাড়ানোই ইরানের হাতে থাকা সবচেয়ে কার্যকর উপায়।

‘এটি করতে হলে ইরান মনে করছে, কিছু সময়ের জন্য, অন্তত কয়েক মাস, হরমুজ প্রণালী বন্ধ করে দিতে হবে।’

ইরানের দৃষ্টিতে, ট্রাম্প শুধু ‘শক্তির ভাষা’ বোঝেন। কারণ যুক্তরাষ্ট্র কখনো ইসলামাবাদ সমঝোতা স্মারক  বা এমওইউ মেনে চলেনি।

অধ্যাপক মোস্তফা খোশচেশম আরো বলেন, ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর অবস্থান ‘খুবই খারাপ’। এ কারণে তিনি ইরানের বিরুদ্ধে আবারো সামরিক পদক্ষেপের পথে ফিরতে পারেন।