ইরান-মধ্যপ্রাচ্য-ড্রোন-পরিণতি-
ইরানি ড্রোন । সংগৃহীত

 মার্কিন ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে আবারো বড় ধরনের হামলা চালালে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে ইরানের সামরিক সদর দপ্তর। এমন হামলায় সহযোগিতা করলে এসব দেশকে 'সহযোগী হিসেবে বিবেচনা' করা হবে বলেও সতর্ক করেছে তেহরান।

Advertisement

আল জাজিরা রোববার (২০ সেপ্টেম্বর) জানিয়েছে, ইরানের খাতাম আল-আনবিয়া সদর দফতর এক বিবৃতিতে বলেছে, 'আমরা সতর্ক করে দিচ্ছি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি দ্বিমুখী নীতি অব্যাহত রেখে যদি এ অঞ্চলের দেশগুলো শক্তিশালী ও সার্বভৌম ইরানের বিরুদ্ধে, ইরানের ভাষায়, বড় শয়তানের আগ্রাসনের সাথে নিজেদের যুক্ত করে, তাহলে তাদের সবাইকে এই অশুভ কর্মকাণ্ডের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে।'

বিবৃতিতে আরো বলা হয়, এরপর এসব দেশ আর ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কাছ থেকে সংযম বা সৌজন্য আশা করতে পারবে না।