ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের লাশ
ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের লাশ। সংগৃহীত ছবি

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৯১০ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

Advertisement

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত তিনজনের লাশ গাজার হাসপাতালগুলোতে আনা হয়েছে। এ সময় আরো ২১ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে এক হাজার ৩৯৩ জনে এবং আহত হয়েছেন চার হাজার ৮২২ জন।

বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৩ হাজার ৯১০ জন নিহত এবং এক লাখ ৭৪ হাজার ৯৩৫ জন আহত হয়েছেন।

ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার ফিলিস্তিনি চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আল জাজিরা