
সিরিয়ার উত্তরাঞ্চলে একটি সেনাঘাঁটিতে বিস্ফোরণে ১১ জন সৈন্য নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এর আগে, গত শুক্রবার দেইর এজ-জোর প্রদেশের পশ্চিমাংশে অবস্থিত আয়্যাশ এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে নিহত সেনাদের লাশ নিয়ে শনিবার শোকযাত্রা অনুষ্ঠিত হয়। বিস্ফোরণের এক দিন পর এ শোকযাত্রার আয়োজন করা হয়।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি, আল জাজিরা







