গাজার ধ্বংসস্তূপ
গাজার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এক ফিলিস্তিনি। সংগৃহীত ছবি

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার (১৯ সেপ্টেম্বর) ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

Advertisement

জানা গেছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালালে একজন নিহত হন। গাজা শহরের শুজাইয়া এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে আহত এক ফিলিস্তিনি কিশোরীরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরাইলি হামলায় এক হাজার ৩৮৬ ফিলিস্তিনি নিহত এবং চার হাজার ৭৮৪ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গণহত্যামূলক যুদ্ধে প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা এবং এক লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে ইসরাইলি সেনাবাহিনী। এই যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি