আলজেরিয়া-ফ্রান্স-আরাগচি-হত্যাকাণ্ড-স্কুলশিশু-ইরান
আব্বাস আরাগচি হামশাহরি

সাম্প্রতিক মানবাধিকার-সংক্রান্ত মন্তব্যের জবাবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি স্কুলশিশুদের হত্যার ঘটনায় প্যারিসের নীরবতার প্রসঙ্গ টেনে তিনি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোকে বলেছেন, ‘কুমিরের কান্না বন্ধ করুন, মি. বারো।’

হামশাহরি অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ১৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোর সাম্প্রতিক মানবাধিকার-সংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়া জানান আরাগচি।

আলজেরিয়ার স্বাধীনতাযুদ্ধের ছবি দিয়ে আরাগচির পোস্ট - হামশাহরি

 

বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘আলজেরিয়ার স্বাধীনতাযুদ্ধের সময় ফ্রান্স দেড় লাখ নয়, ১৫ লাখ আলজেরীয়কে হত্যা করেছিল। প্যারিস আনুষ্ঠানিকভাবে তাদের এক-দশমাংশেরও কম মানুষের হত্যার স্বীকৃতি দিয়েছে। অথচ ঔপনিবেশিক অপরাধের জন্য ক্ষমা চাইতে এখনো অস্বীকৃতি জানিয়ে যাচ্ছে।’

এরপর ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে আরাগচি লেখেন, ‘কুমিরের কান্না বন্ধ করুন, মি. বারো। যুক্তরাষ্ট্র যখন আমাদের স্কুলশিশুদের গণহত্যা চালিয়েছে, তখন আপনার নীরবতাই সবকিছু বলে দেয়।’