
হরমুজ প্রণালীতে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইউকেএমটিও জানায়, আঘাতের ফলে ট্যাঙ্কারে আগুন ধরে গিয়েছিল। ইতোমধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ট্যাঙ্কারের সব কর্মী নিরাপদ আছেন বলে জানা গেছে। পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি-না, তা বর্তমানে নিশ্চিত নয়।
সংস্থাটি ওই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং বলেছে, তদন্ত চলাকালে কোনো সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে তা যেন ইউকেএমটিও-কে জানানো হয়।
তবে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি







