লেবাননে ইসরাইলের হামলা
ইসরাইলের হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননজুড়ে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। লেবাননের জাতীয় নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসরাইলি বিমানগুলো তালুসা এলাকায় আঘাত হানে এবং আল-কানতারার জিনজিল এলাকায় দু’টি হামলা চালায়।

পৃথক আরেকটি বিমান হামলায় নাবাতিয়েহ আল-ফাওকা এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়। পাশাপাশি ইয়াটার ও বেইত লিফের উপকণ্ঠে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

সূত্র : আল জাজিরা