রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বার্ষিক প্রতিবেদন
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যরা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিবেদন পেশ করছেন। ইন্টারনেট

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

Advertisement

আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন পেশ করেন।

রাষ্ট্রপতির প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। 

এ সময় প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মো: আশফাকুল ইসলাম, কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো: রেজাউল হক, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, বিচারপতি মো: বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো: বশির উল্লাহ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস