ডিএসসিসি, সাবেক মেয়র, মোহাম্মদ সাঈদ খোকন, গ্রেফতার
মোহাম্মদ সাঈদ খোকন। ইন্টারনেট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

Advertisement

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এসআরবি-১-এর একটি দল বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে। পরে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।