বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। নয়া দিগন্ত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নয়া দিগন্ত ফ্যাসিস্ট আমলের ১৭ বছর সঙ্কটের মধ্য দিয়ে লড়াই করে সামনে এগিয়ে গেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশ বড় হয়ে উঠবে।

Advertisement

রোববার (২৫ অক্টোবর) দৈনিক নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেছেন, যে স্বপ্ন নিয়ে আমাদের শহীদ সন্তানরা জীবন দিয়েছে এবং ১৭ বছরের গুম-খুনের যে অবস্থা, সেই অবস্থায় আর বাংলাদেশ যেতে চায় না। এই জাতি আর ব্যর্থতা দেখতে চায় না।

তিনি বলেন, নয়া দিগন্ত দেশের জন্য ন্যারেটিভ তৈরি করবে।