
আগামী ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১নং কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবির সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অবকাশকালীন ছুটির পর আগামী ২৫ অক্টোবর প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এ উপলক্ষে ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








