
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে বৃহস্পতিবার (১ অক্টোবর) আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেইসাথে আগামী ২৭ অক্টোবর এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
২০২৪ সালে রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলার আসামি খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জন। এদের মধ্যে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ চার আসামি গ্রেফতার আছেন। খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামি গ্রেফতার হননি। এই আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হলো।
সূত্র : বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








