
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী থাইল্যান্ড ও মালয়েশিয়া অবস্থানকালে আপিল বিভাগের বিচারপতি মো: রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।
শনিবার আইন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।
ওই প্রজ্ঞাপনে বলা বলা হয়, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ড গমন ও অবস্থানকালে এবং আগামী ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়া গমন ও অবস্থানকালে বা প্রধান বিচারপতি স্বীয় কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো: রেজাউল হক প্রধান বিচারপতির কার্যভার পালনে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করেছেন।








