শেখ হাসিনা, আওয়ামী লীগ, শিক্ষক
হাইকোর্ট। ইন্টারনেট

পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা চালানোর অভিযোগ এনে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চারশো’র বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

Advertisement

আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ এ রুল জারি করেন।

সুপ্রিম কোর্টের চার আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস, এম লিটন আহমেদ, রাশেদুল হক খোকন ও বিপ্লব কুমার দাসের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুল দিয়েছে।

রিটে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের একটি অনলাইন পোর্টালে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর ২২টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাচাই ছাড়াই শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত করতে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি, ইনভেস্টিগেশন কমিটি বা ইনকোয়ারি কমিটি গঠন করেছে।

এই কমিটিগুলো বিলুপ্ত ও প্রত্যাহার করতে কেন নির্দেশ দেয়া হবে না, সেটি জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।