ঢাকা ব্যাংকের কাকরাইল শাখার প্রিন্সিপাল অফিসার আয়েশা সাদাফ হুসাইন ও ঢাকা ব্যাংক কাকরাইল শাখার সাবেক ম্যানেজার মেহেদী জামান খানসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। অপর দুজন হলেন লিটন চৌধুরী ওরফে মো: ইব্রাহিম খলিল ও জামিল শরীফ ওরফে মো: আল আমীন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: শাহজাহান কবির এ আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, আসামি লিটন চৌধুরী ওরফে মো: ইব্রাহিম খলিল, জামিল শরীফ ওরফে মো: আল আমীন, আয়েশা সাদাফ হুসাইন ও মেহেদী জামান খানের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ভুয়া কাগজপত্র (ভুয়া এনআইডি ও ভুয়া ফ্ল্যাটের দলিল) বানিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ ও ওই ঋণের ৮৫ লাখ টাকা স্থানান্তর/রূপান্তর/হস্তান্তরপূর্বক আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওই মামলার আসামিরা দেশত্যাগের চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশ গমন রহিত করা আবশ্যক। সূত্র : বাসস
মধ্যপ্রাচ্যসামরিক যুদ্ধে ব্যর্থ, অর্থনৈতিক যুদ্ধেও হারবে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজাই১ ঘণ্টা ৫০ মিনিট আগে
আমেরিকামৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা : প্রায় এক সপ্তাহ পর কথা বলছেন ক্রিস্টা পাইক১ ঘণ্টা ৬ মিনিট আগে