
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার। বাসস









