বাংলাদেশ জামায়াতে ইসলামী, মৃত্যু, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, শোক, ব্যবসায়ী
মৃত মো: রুহুল আমিন কাজল। নয়া দিগন্ত

নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মরিয়ম রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামালের ছোট ভাই জামায়াত কর্মী মো: রুহুল আমিন কাজল (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

বুধবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এদিকে তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোহান উদ্দিন গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।