ডা: শফিকুর রহমান, সাজেক, ইউপিডিএফ
সাজেক ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান। সংগৃহীত

ইউপিডিএফ-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী রাঙ্গামাটির সাজেকে যে অবরোধ সৃষ্টি করেছে, সে বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান। 

Advertisement

এই ইস্যুতে সরকারের সমালোচনা করে বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জামায়াত আমির সরকারকে উদ্দেশ করে আরো বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারো নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’