বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। ফাইল ছবি

সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি, সিলেট-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলার প্রবীণ রুকন অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তেকালে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক আব্দুল বাছিত একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও দ্বীনের খাদেম ছিলেন। শিক্ষার প্রসার ও দ্বীনের খেদমতে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার ইন্তেকালে জামায়াতে ইসলামী একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ দায়িত্বশীলকে হারাল।

ডা: শফিকুর রহমান মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ যেন তার নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন-এই দোয়া করেন। একইসাথে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের এ শোক ধৈর্যের সাথে মোকাবেলা করার তাওফিক কামনা করেন।