আকাশপথে হামলার শঙ্কায় সৌদি কর্তৃপক্ষের সতর্কতা
আকাশপথে হামলার শঙ্কায় সৌদি কর্তৃপক্ষের সতর্কতা। সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার আকাশপথে হামলার আশঙ্কায় বাসিন্দাদের সাময়িক সতর্কবার্তা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

Advertisement

এর এক দিন আগে নগরীর বাণিজ্যিক এলাকায় হামলার ঘটনা ঘটে।

সতর্কবার্তায় বলা হয়, ‘সতর্কতা। এলাকাটি আকাশপথে শত্রুপক্ষের হামলার হুমকির মুখে রয়েছে। অনুগ্রহ করে শান্ত থাকুন। ঘরের ভেতরে অথবা জানালা ও দরজা থেকে দূরে কোনো নিরাপদ স্থানে অবস্থান করুন। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করুন।’ তবে কয়েক মিনিটের মধ্যেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত অক্টোবর থেকে সৌদি আরবে হামলার ঘটনা ঘটছে। 

রোববার হাউছিরা রিয়াদের বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে সৌদি তেল কোম্পানি আরামকোর একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, ভবনটিতে হামলার চেষ্টা চালানো হয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোতে হাউছিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে আরামকোর বিভিন্ন স্থাপনা। এসব হামলায় তেলবাহী ট্যাংকার, শোধনাগার, তেল সংরক্ষণাগার এবং কোম্পানিটির সদরদফতরও লক্ষ্যবস্তু হয়েছে।

ইয়েমেনে দীর্ঘদিনের সঙ্ঘাত বন্ধে ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে যায়। এরপর থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। হাউছিরা সৌদি আরবের বিমানবন্দর, সামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামোতেও হামলা চালিয়েছে। বাসস