
একজন সন্দেহভাজন চীনা গুপ্তচরের সাথে সিইও জেনসেন হুয়াংয়ের পরকীয়ার অভিযোগের পর মার্কিন প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার শেয়ার দিনের শুরুতে ৮ শতাংশ কমে গেছে।
রোববার বিশ্বের অন্যতম দামী প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান হুয়াং ‘একটি বিদেশী গোয়েন্দা সংস্থার প্রচেষ্টার লক্ষ্যবস্তু ছিলেন’—এমন অভিযোগের বিষয়ে একটি স্বাধীন তদন্ত শুরু করেছে ।
এনভিডিয়া জানিয়েছে যে তাদের গোপনীয় তথ্য বা জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে বলে বিশ্বাস করার কোনো কারণ নেই , তবে তারা প্রাপ্ত সমস্ত তথ্য খতিয়ে দেখবে। হুয়াং তার স্ত্রীর প্রতি অবিশ্বস্ততার কথা স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুয়াং একজন ভালো মানুষ, কিন্তু ভেতরে কী ঘটছে তা বলা যায় না, অন্যদিকে চীন সরকার বলছে, এই অভিযোগগুলো চীনকে কলঙ্কিত করার উদ্দেশ্যে করা একটি কুৎসা ছাড়া আর কিছুই নয়।
গত মাসে নিউ ইয়র্ক টাইমস প্রথম প্রতিবেদন প্রকাশ করে যে, সিঙ্গাপুর-ভিত্তিক একটি ডেটা সেন্টার কোম্পানির প্রধান অ্যালিস হুয়াংয়ের সাথে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি চীনকে তথ্য দেয়ার দায়ে সন্দেহভাজন ছিলেন।
এনভিডিয়া বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক কিছু এআই চিপ ডিজাইন করে এবং ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র এর সেরা প্রযুক্তিকে চীনের বাইরে রাখতে বিভিন্ন রফতানি নিয়ন্ত্রণ আরোপ করে আসছে।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








