তেলের দাম আবারো বেড়েছে
তেলের দাম আবারো বেড়েছে। সংগৃহীত ছবি

বিশ্ববাজারে মঙ্গলবার (২৭ অক্টোবর) শুরুর দিকে তেলের দাম প্রায় ১ শতাংশ কমে গেলেও, পরবর্তীতে তা আবার কিছুটা বেড়েছে। তেহরানে অনুষ্ঠিত আলোচনার ফলে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমেছে।

Advertisement

গ্রিনিচ মান সময় সকাল ৭টা ১৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৪০ সেন্ট বা ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩০ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৭ ডলারে পৌঁছেছে। 

দিনের শুরুর দিকে উভয় ধরনের তেলের দামই ১ শতাংশ করে কমেছিল।

বিশ্লেষকদের মতে, সোমবার তেহরানে ইরানি কর্মকর্তাদের সাথে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিদের আলোচনা আঞ্চলিক উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে ইতিবাচক আশা জাগিয়েছে।

এদিকে আলোচনার পর ইরান জানিয়েছে যে, তারা এই তিনটি দেশের সাথে আলোচনা চালিয়ে যাবে। 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধির ফলে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে এবং বিশ্ব অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।

সূত্র : আল জাজিরা