পবিত্র মক্কা-মদিনা,  হাউছি, হামলা, মুসলিম ওয়ার্ল্ড লীগ,
পবিত্র কাবার ফাইল ছবি। আল জাজিরা

মক্কা ও মদিনা শহরকে লক্ষ্য করে হাউছিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ। সংগঠনটি বলেছে, সৌদি আরবের বিরুদ্ধে এসব হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

Advertisement

আল জাজিরা রোববার (২৫ অক্টোবর) জানায় পবিত্র মক্কাভিত্তিক এই আন্তর্জাতিক সংগঠন এক বিবৃতিতে হামলার নিন্দা জানায়। এতে বলা হয়, এসব হামলা ‘দুই শত কোটির বেশি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঝুঁকি উপেক্ষা করেছে। একই সাথে এগুলো আমাদের প্রকৃত ধর্মের মূল্যবোধ এবং মানবতার সবচেয়ে মৌলিক নীতিগুলোরও লঙ্ঘন।’

বিবৃতিতে মুসলিম ওয়ার্ল্ড লীগ আরো জানায়, হাউছিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সৌদি আরব যে পদক্ষেপই নিক, তাতে সংগঠনটির পূর্ণ সমর্থন থাকবে। এ ক্ষেত্রে সৌদি আরবের সাথে সংহতি প্রকাশ করেছে তারা।