পাকিস্তান, ইরান, যুক্তরাষ্ট্র
কথা বলছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানে মধ্যস্থতার প্রচেষ্টা পাকিস্তান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

Advertisement

মঙ্গলবার তাজিকিস্তানের রাজধানী দুশানবে’তে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন বলে খবর প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা ইরনা।

ইসহাক দার  বলেন, পাকিস্তান বিশ্বাস করে যে, আঞ্চলিক উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনীতিই সবচেয়ে কার্যকর উপায়। পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের পক্ষগুলোর মধ্যে যোগাযোগ সহজতর করতে এবং উত্তেজনা কমাতে পাকিস্তানের প্রচেষ্টা গঠনমূলক কূটনীতির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে।

তিনি বলেন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সংলাপ ও শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির সকল প্রচেষ্টাকে সমর্থন করবে।

সূত্র : বিবিসি