
সুইডেনের রাজধানী স্টকহোমে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করবে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস।
গত বছর তিনজন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারা ‘কোয়ান্টাম টানেলিং’ নামক অতিপারমাণবিক কণার অদ্ভুত আচরণ নিয়ে গবেষণা করেছিলেন। এই গবেষণার ফলে এমআরআই মেশিনে অত্যন্ত সূক্ষ্ম পরিমাপ সম্ভব হয়েছে এবং উন্নত মানের মোবাইল ফোন ও দ্রুতগতির কম্পিউটার তৈরির ভিত্তি স্থাপিত হয়েছে।
সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ বছরের পুরস্কার প্রদানের কার্যক্রম শুরু হয়। এই পুরস্কারটি যৌথভাবে তিনজন বিজ্ঞানীকে দেয়া হয়।
এই সপ্তাহের পুরস্কার প্রদানের ধারাবাহিকতায় বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার প্রদানের পর ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল স্মৃতি পুরস্কারের ঘোষণা আসবে।
এ বছর পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)। পুরস্কারটি কোনো ব্যক্তি, অল্প কয়েকজন বিজয়ী বা কোনো সংস্থা—যাকেই দেয়া হোক না কেন, এই অর্থের পরিমাণ একই থাকবে।
সূত্র : এপি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








