
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের দাবিকে 'কল্পনাকেও ছাড়িয়ে যাওয়া এক গালগল্প' বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রের মূল বাস্তবতা নির্ধারণ করছে ইরানের সাধারণ মানুষ, সেনাসদস্য আর ক্ষেপণাস্ত্র।
ইরানের ইংরেজি শনিবার (৩ অক্টোবর) জানায়, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মহসেন রেজাই।
আমেরিকার ইতিহাসের সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট একের পর এক পরাজয়ের পরও টানা কথা বলে যাচ্ছেন উল্লেখ করে রেজাই বলেন, ট্রাম্প নিজের কল্পনায় প্রতিদিন জয়ী হতে পারেন, কিন্তু মাঠের আসল বাস্তবতা গড়ে তুলছে ইরান।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল আগ্রাসন শুরুর পর থেকে ট্রাম্প অন্তত ১০০ বার বিজয়ের দাবি করেছেন। তবে ৪০ দিনের যুদ্ধে মার্কিন-ইসরাইলি স্থাপনায় ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তারা যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়। এই ঘটনা মার্কিন প্রেসিডেন্টের দাবিকে মিথ্যা প্রমাণ করেছে।
আমেরিকান আগ্রাসনের জবাবে এখনো ড্রোন ভূপাতিত করা এবং শত্রুঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরানি বাহিনী। তবে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ট্রাম্প ৯০ মিলিয়ন মানুষের এই দেশকে ধ্বংসের হুমকি দিচ্ছেন। গত বৃহস্পতিবার তিনি বলেন, হয় ইরান একটি 'ন্যায্য চুক্তিতে' সই করবে, নয়তো তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না।
গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদেও একই ধরনের হুমকি দেন ট্রাম্প। তাছাড়া কাতারের মধ্যস্থতায় যুদ্ধ সমাপ্তির একটি প্রস্তাবও তিনি সম্প্রতি প্রত্যাখ্যান করেছেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








