হাউছি-ড্রোন -ধ্বংস-মক্কা শরীফ- ভূপাতিত
হাউছিদের ড্রোন। সংগৃহীত

ইসলামের পবিত্রতম নগরী মক্কা শরীফের দিকে যাওয়ার সময় একটি ড্রোন ভূপাতিত করার সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হাউছিরা। বুধবার হাউছিদের এক কর্মকর্তা সৌদি জোটের ওই প্রতিবেদনকে ‘পুরোনো মিথ্যা’ বলে আখ্যায়িত করেছেন।

Advertisement

 আন্তর্জাতিক গণমাধ্যম ফ্রান্স ২৪ বুধবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে, হাউছিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘পবিত্র মক্কা শরীফকে লক্ষ্যবস্তু করার দাবি একটি পুরোনো মিথ্যা। এর আগেও এই মিথ্যা ব্যবহার করা হয়েছে। এখন আর এটি দিয়ে কাউকে বোকা বানানো যায় না।’

সৌদি নেতৃত্বাধীন জোট এর আগেও দাবি করেছিল, হাউছিদের ছোড়া একটি ড্রোন মক্কার দিকে যাওয়ার সময় তারা সেটি ভূপাতিত করেছে। তবে হাউছিদের পক্ষ থেকে ওই দাবি সরাসরি অস্বীকার করা হয়েছে।

মক্কা মোয়াজ্জেম মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র নগরী। সেখানে অবস্থিত পবিত্র কাবা শরীফ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা।